ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ২০

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় বিশজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে একটি আলমসাধু সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। 

তিনি আরও জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।