ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদী মডেল থানা পুলিশ ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে। বুধবার ২২ জুলাই বিকেলে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল উল্লেখিত এলাকায় একটি ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সময় বিষয়টি পুলিশের সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশি করে এবং তার ব্যাগ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। আব্দুল্লাহ আল ফয়সালের বাড়ি কুমিল্লার জেলা মনোহরগঞ্জ থানার কাউতলা গ্রামে। তার পিতার নাম মিজানুর রহমান। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আব্দুল্লাহ আল ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আদালতে বিচারাধীন।