× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৪৩ পিএম

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৪৩ পিএম

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।’

সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা পর সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

নিহত নুর কামাল জাহাজের একজন কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কি না, তা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১৯৪ জন যাত্রীর একটি অংশকে অন্য জাহাজে করে ধারণক্ষমতা অনুযায়ী সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।’

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন পর্যটকবাহী ৭টি জাহাজ চলাচল করছে।

Link copied!