× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৪৮ এএম

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৪৮ এএম

তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ হাউসে আগুন। ছবি : সংগৃহীত

তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ হাউসে আগুন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাডী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ হাউসে (মালামাল রাখার স্থান) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামপ্রসাদ সেন।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে তাপবিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মোবাইল ফোনে সাড়া দেননি। তবে কেন্দ্রে কর্মরত প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ এবং কেমিস্ট রাকিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, ভয়াবহ আগুন লেগেছে। আমরা সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত আছি। পরে কথা বলা যাবে।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হায়দার বলেন, কেন্দ্রের ভেতরে আগুন লেগেছে। আমরা বাইরে থেকে আগুন দেখতে পাচ্ছি। কিন্তু ভেতরে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এদিকে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ‘রহস্যজনক’ বলে মনে করছেন। তাদের ভাষ্য, প্রকল্প এলাকার বিশাল অংশজুড়ে আবাসিক ভবন রয়েছে, যেটি টাউনশিপ নামে পরিচিত। এখানেই রয়েছে কোটি কোটি টাকার স্ক্র্যাপ। আওয়ামী লীগ সরকার আমলে একবার এই স্ক্র্যাপ নিলাম দেওয়া হয়েছিল, যা নিয়ে কেলেঙ্কারির অভিযোগ ওঠে।

সেই নিলাম-সংক্রান্ত বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। ওই সময় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও অনেকে এখনো কর্মরত। এ কারণে কেলেঙ্কারির প্রমাণ ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কি না—এমন সন্দেহও করছেন কেউ কেউ।

তবে তাপবিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত প্রকৌশলী মাহমুদ আলম এ ধরনের সন্দেহ উড়িয়ে দেন। তিনি বলেন, আমি গত মাসে প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। স্ক্র্যাপ ইয়ার্ডে তেমন কোনো মালামাল তখন চোখে পড়েনি।

রূপালী বাংলাদেশ

Link copied!