ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টেকনাফ হোয়াইক্যাং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।’