× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:৩০ পিএম

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো প্রথম চলচ্চিত্র উৎসব

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ উৎসবকে ঘিরে নির্মাতা, শিল্পী, গণমাধ্যমকর্মী ও পর্যটকদের উপস্থিতিতে পুরো সৈকত এলাকা মুখর হয়ে ওঠে।

দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মনোজিত ধীমন, নির্মাতা বন্ধন বিশ্বাস, তানবীর হাসানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

আয়োজক কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, বড় পর্দায় খোলা আকাশের নিচে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা ফিরিয়ে আনাই এ উৎসবের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রসহ বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ছিল ‘ছায়াবৃক্ষ’, ‘জল রং’ এবং ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’।

উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যায় লাবণী সৈকতে তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত।

আগামীকাল শনিবার সমাপনী দিনে প্রদর্শিত হবে ‘বেহুলা দরদী’, ‘ময়নার চর’ এবং ‘মধ্যবিত্ত’। এর মধ্য দিয়ে শেষ হবে এই চলচ্চিত্র উৎসবের প্রথম আয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!