× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৩৫ পিএম

পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন ইউএনও

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৩৫ পিএম

পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন ইউএনও

কক্সবাজারের পেকুয়া উপজেলার নবগঠিত পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

ফলে নবগঠিত পেকুয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং দাপ্তরিক ব্যবস্থাপনা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত গত ২৪ মে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!