জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মো. সাইফুল ইসলাম শহীদকে সঙ্গে নিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এর আগে, আসন সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।
এ বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেন, ‘আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।’
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় সাইফুল ইসলাম শহীদ বলেন, গত কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার নির্বাচনি প্রচারণায় যে পরিশ্রম করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি সবাইকে দ্বীন বিজয়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

-20251229055802.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন