× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৭ পিএম

কুমিল্লায় গুলিতে নিহত ২

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের লোকজনের সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষের মধ্যে গুলি ও কুপিয়ে দুই জনকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানান, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। শুক্রবার এই দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন, তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। যারা নিহত হয়েছেন তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুই গ্রুপের এ বিরোধ দীর্ঘদিনের। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই দুই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।

রূপালী বাংলাদেশ

Link copied!