× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৯ পিএম

দেবীদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বারে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দেবীদ্বার উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালেই উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইউসুফ উল জাকিরসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে যান চলাচল ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং ভবিষ্যতে সড়ক ও সরকারি জায়গা দখল না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

Link copied!