× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির কুমিল্লার নেতৃবৃন্দরা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানান বিক্ষুব্ধরা। 

এ সময় ‘যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ’,‘রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ওই অবরোধ কর্মসূচি ১টা পর্যন্ত চলে। দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!