× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:০৮ পিএম

মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:০৮ পিএম

নিহত আলিফ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত আলিফ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন (২১) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর হাকিমপুর উপজেলার হিলি সিপি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলিফ হোসেন পৌর শহরের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।

হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানন, আলিফ হোসেন মোটরসাইকেলযোগে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে সিপি মোড়ের দিকে যাচ্ছিলেন। এই সময় বিরামপুর থেকে আসা একটি ট্রাক হিলি সিপি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাস্তায় নেওয়ার পথে আলিফ হোসেনের মৃত্যু হয়।

ওসি জাকির হোসেন আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Link copied!