× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৫ এএম

প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়তে চাই : শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪৫ এএম

শামা ওবায়েদ। ছবি : রূপালী বাংলাদেশ

শামা ওবায়েদ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাসে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি ও পেশার মতামত গ্রহণের ভিত্তিতে তৈরি এই ইশতেহারে ১৯টি অগ্রাধিকার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেন শামা ওবায়েদ।

লিখিত ইশতেহার ঘোষণা করে তিনি বলেন, সালথা ও নগরকান্দা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনাভিত্তিক পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন এবং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। উভয় উপজেলার প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।

গ্রামগুলোতে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করে ৫০ শতাংশের বেশি বেকার নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান অপরিকল্পিত ৪০টি বাজার পুনঃনকশা করে টেকসই ও আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পাটনির্ভর কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পারিবারিক কুটির শিল্পকে প্রণোদনা দিয়ে ঘরে ঘরে কুটির শিল্প স্থাপন করা হবে।

মসজিদ, মাদ্রাসা, সব মন্দির ও স্থানীয় সংস্থাগুলো আধুনিকায়ন করা হবে। ইলেকট্রনিকভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা হবে। তরুণ সমাজের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে ২০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে।

শামা ওবায়েদ বলেন, প্রযুক্তিনির্ভর ও রপ্তানিভিত্তিক কলকারখানা স্থাপন করা হবে এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। কৃষকদের বিনা মূল্যে আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করা হবে। উৎপাদিত ফসল সংরক্ষণ ও বিপণনের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, সালথার ৩৫০ কিমি ও নগরকান্দার ৫৩৮ কিমি সড়ক পুনঃসংস্কার ও আধুনিকায়ন করা হবে। এ ছাড়া সালথার ৫৪ কিমি এবং নগরকান্দার ৩৩৯ কিমি কাঁচা সড়ক পাকাকরণ করা হবে। নতুনভাবে দুই উপজেলায় ৮০-১০০ কিমি সংযোগ সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।

ক্ষতিগ্রস্ত কুমার নদী সংলগ্ন উপনদী, খাল, বিল ও জলাশয় পুনঃখনন করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। পারিবারিক বাগান, সড়কের পাশে বৃক্ষরোপণ ও প্রকল্পভিত্তিক সবুজায়ন কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে।

শামা ওবায়েদ বলেন, গ্রাম, শহর ও নগর এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে। বাজারভিত্তিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। দুই উপজেলায় বিদ্যমান ৩১০টি স্কুল, ১টি কলেজ ও ২৪টি মাদ্রাসা আধুনিকায়ন করা হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও আইসিটিভিত্তিক শিক্ষা নিশ্চিত করে প্রতিটি ঘরে সুশিক্ষিত পরিবার গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য নার্সিং প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় সংখ্যক নার্স প্র্যাকটিশনার নিয়োগ করা হবে।

উপজেলা পর্যায়ে আধুনিক ক্লিনিক স্থাপন ও বিদ্যমান ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, ক্রীড়া সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সমস্যা সমাধানে দুই উপজেলায় দুটি সেল গঠন করা হবে। সেলগুলো নারী আইনজীবী ও মানবাধিকারকর্মীদের দ্বারা পরিচালিত হবে। নগরকান্দা ও সালথায় প্রবাসীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ছেলে-মেয়েদের জন্য লাইব্রেরি ব্যবস্থা করা হবে। শতভাগ বিদ্যুৎ ও সোলার বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে। এ ছাড়া উপজেলাভিত্তিক আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!