ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।