× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:১৬ এএম

৬৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:১৬ এএম

ছাগলনাইয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ছাগলনাইয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীতে ৬৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৭ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া লস্কর দিঘিরপাড়ে ওমানী হক ট্রেডার্সের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওমর ফারুক (৩২) জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনীর র‍্যাব-৭-এর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার র‍্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া লস্কর দিঘির পাড়ে ওমানী হক ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মাইক্রোবাসটি তল্লাশি করে তিনটি কালো রঙের ও একটি সিলভার রঙের মোট চারটি কাপড় বহনকারী ব্যাগের ভেতরে রক্ষিত অবস্থায় প্রতিটি ব্যাগে আটটি করে মোট ৩২টি গাঁজার বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে দুই কেজি করে মোট প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া চাবিসহ জব্দ করা হয়েছে একটি সাদা রঙের টয়োটা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১০৪৮)।

গ্রেপ্তার আসামিসহ জব্দকৃত মাইক্রোবাস ও মাদক ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!