× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম

গণভোটে অবস্থান এখনো চূড়ান্ত নয় : বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম

ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। ছবি- রূপালী বাংলাদেশ

ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি গণভোটের বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ না ‘না’—কোনটিতে ভোট দেবেন, সে বিষয়ে তার এখনো সুস্পষ্ট ধারণা নেই। কোন অবস্থানে ভোট দেবেন, সে সিদ্ধান্তও এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন। তবে গণভোটে কোনো ধরনের লাভ বা চাপ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। এখন অন্য কোনো প্রতীক নয়, ধানের শীষেই ভোট দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। ধানের শীষ প্রতীকে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে।

নিজের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনের আগেই তিনি ফেনী সরকারি কলেজের ভিপি ছিলেন এবং তখন থেকেই ফেনী-২ আসনকে নিজের ঘাঁটি হিসেবে বিবেচনা করে আসছেন। এ সময় তিনি ‘নৌকার খেলা শেষ’ বলেও মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

রূপালী বাংলাদেশ

Link copied!