× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপি ক্ষমতায় আসার ওপর’

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপির ক্ষমতায় আসার ওপর। অতএব দয়া করে আমাদের নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের যে অনুরোধটি করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার—সেই নির্দেশনা মেনে চলবেন।

প্রতীক বরাদ্দের পর শনিবার (২৪ জানুয়ারি) সকালে প্রথম নির্বাচন পথসভা চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আপনারা নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাবেন, যাতে প্রতিপক্ষ দল অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। ভোট দেওয়ার পরেও ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করবেন এবং গণনা শেষে স্লিপ না পাওয়া পর্যন্ত কোনো দল যেন প্রভাব সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেন এবং আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এই দুই উপজেলার উন্নয়নে আমার কোনো ত্রুটি-বিচ্যুতি থাকবে না।’

এ সময় উপস্থিত ছিলেন: বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিসকিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!