ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে রিয়াজ উদ্দিন মুন্সির হাট (আর এম হাট কে) উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অবসর প্রাপ্ত পাঁচ শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী সাহাদ।
সহকারী শিক্ষক নজরুল ইসলাম তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রহিম উল্যাহ চৌধুরী, হারাধন চন্দ্র পাল, বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, আর এম হাট কে সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্মা রাণী রায়, বিদায়ী শিক্ষক স্বপন চন্দ্র গোস, অর্জুন কুমার সাহা, সুলতা বসাক, গোলাম মাওলা, মফিজুল হক, উপজেলা কৃষক দল নেতা নুর করিম, ইউনিয়ন যুবদল নেতা নুর আলমসহ ও শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন