× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:০৪ পিএম

নদী ভাঙনে দিশাহারা এলাকাবাসী, প্রতিকার চেয়ে মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ও তীব্র ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি ও নদী শাসনের দাবিতে রোববার (৩ মে) সকালে নদীর তীরবর্তী ছোট ফেনী নদী সেতু সংলগ্ন এলাকায় স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধনে নদীর তীরবর্তী গ্রামের শত শত নারী-পুরুষ ও শিশু অংশ নেন। দীর্ঘ এলাকাজুড়ে সাধারণ মানুষ ব্যানার হাতে দাঁড়িয়ে তাদের ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন। ব্যানারগুলোতে ‘জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনের ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রায় ৪০০ মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙনরোধ ও ড্রেজিং করে নদী সোজা করা না হলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শাহিদা নামের এক স্থানীয় বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী ও ছেলে-মেয়ে কেউ নেই। একটা মেয়েকে নিয়ে এই ভিটায় রাতদিন কাটাচ্ছি। যদি এই বাড়িটিও নদী নিয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!