ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহন, দেড় লাখ টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:২৭ এএম
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে নুর করিম রাজু নামে একজনকে এক লক্ষ টাকা এবং মাহমুদুল হোসাইন নামে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহন করলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিগ্যান চাকমা।

সোমবার সন্ধ্যায় সাহেবেরঘাট ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অবৈধ বালু কারবারে জড়িত থাকার দায়ে মাটি ও বালু পরিবহন আইন-২০১০ অনুযায়ী তাদের জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, বর্তমানে সাহেবেরঘাটে নদীপথে বালি এনে অন্যত্র পরিবহনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু আগের বালি অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। এ সময়েও বাল্কহেডে বালি আনার কারণে তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সব বালুর পাইপলাইন আজ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।