× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৬:৪৯ এএম

ফুলগাজীতে সিএনজির চাকা খুলে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৬:৪৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৮ জুন) রাতে পরশুরাম-ফেনী আঞ্চলিক সড়কের গাইন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন পরশুরাম উপজেলার উত্তর গুথমা গ্রামের বাসিন্দা এবং হারু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজমীর হোসেন সিএনজি অটোরিকশাযোগে পরশুরাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে গাইন বাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের একটি চাকা খুলে গিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।’

Link copied!