গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমার ঘরে ঢুকে দুস্কৃতিকারীরা ধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান।
তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন