× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম

সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজে গতি, তদারকি জোরদার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ইউনিয়নের শেষ প্রান্ত থেকে উত্তর ধোপাডাঙ্গার থেলথেলি ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ককে আধুনিক ও টেকসই রূপ দেবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধা-সুন্দরগঞ্জ যোগাযোগ ব্যবস্থায় সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে কাজের গতি ও মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের পাশাপাশি উপজেলা প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে।

এলাকাবাসীর পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ উঠে আসার পর তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে সড়কের বেস কোর্সে ব্যবহৃত উপকরণের মান নিয়ে স্থানীয়দের মতামতকে ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে।

এ বিষয়ে এলজিইডির প্রকৌশলীরা জানান, সরকারি উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, যথাযথ তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে সড়কটি দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে। এতে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!