× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:৩৮ এএম

কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:৩৮ এএম

মৃত্যুতে পরিবারের আহাজারি। ছবি : সংগৃহীত

মৃত্যুতে পরিবারের আহাজারি। ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। এর আগ ৬ ও ৯ মে আরও তিনজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।

স্থানীয়রা জানান, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নসহ কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ পাগল কুকুর হঠাৎ করে হামলা চালায়। এ সময় দুই শিশুসহ ১৩ জনকে কামড়ায় কুকুরটি। যার ফলে একে একে চারজনের মৃত্যু ঘটে।

কঞ্চিবাড়ি ইউনিয়নে নরেশ বাবু বলেন, কুকুরের কামড়ে মানুষ মারা যাবে এটি কখনো ভাবিনি। চোখের সামনে এরকম দেখে খুব ভয় লাগছে। বাকি অসুস্থদের সরকারি সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করা হোক।

কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!