× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৪ এএম

ডিপ্লোমা নার্সদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৪ এএম

ডিপ্লোমা নার্সদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাকরি মেলা আয়োজন করা হয়েছে।  ছবি : রূপালী বাংলাদেশ

ডিপ্লোমা নার্সদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাকরি মেলা আয়োজন করা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডিপ্লোমা নার্সদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাকরি মেলা আয়োজন করা হয়েছে। সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্যোগে এ মেলায় চাকরিপ্রত্যাশী নার্সরা সরাসরি স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ঢাকা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক তাজকেরা খাতুন এবং সিনিয়র নার্স শাহীনুর খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত নার্স ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর সেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষিত নার্স নিয়োগ দেওয়া আবশ্যক। স্থানীয় পর্যায়ে চাকরি মেলার আয়োজন নার্সদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে তারা মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের কলেজ থেকে প্রতিবছর দুই শতাধিক প্রশিক্ষিত ডিপ্লোমা নার্স পাস করেন। এ নার্সরা পেশাগতভাবে দক্ষ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে মানসম্মত সেবা দিতে সক্ষম।

চাকরি মেলায় অংশগ্রহণকারী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা জানান, তারা মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা নার্সদের অগ্রাধিকার দিয়ে চাকরির সুযোগ প্রদান করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!