× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:২৪ পিএম

গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর জয়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:২৪ পিএম

বিএনপি মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম।  ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।

এ আসনে মোট ১৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে বেসরকারিভাবে এ ফল নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!