× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৪৩ পিএম

গাজীপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার একটি এলপিজি গ্যাস প্ল্যান্টে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিলেন। এতে খুচরা বাজারে গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এমন অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কালীগঞ্জের বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে তল্লাশি চালিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে কোনো পণ্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বাজারে স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়, জনস্বার্থবিরোধী কার্যক্রম দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, এলপিজি গ্যাস একটি নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্য। এর দাম নিয়ন্ত্রণে না থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। তাই বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে অস্থিতিশীলতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গ্যাস নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজার তদারকিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Link copied!