ব্রাহ্মণবাড়িয়ায় নেই লাইনের গ্যাস, এলপিজির দামে দাবানল
জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৩৭ পিএম
দেশের অন্যতম গ্যাস উৎপাদনকারী জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও শহর ও আশপাশের এলাকায় দিনের পর দিন তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন হাজারো আবাসিক গ্রাহক নিয়মিত গ্যাস না পাওয়ায় রান্নাসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শহরের অধিকাংশ এলাকায় যেমন কান্দিপাড়া, কাজীপাড়া, সরকারপাড়া, দক্ষিণ ও উত্তর...