× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:২৪ পিএম

দ্বিগুণ দামেও মিলছে না এলপি গ্যাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:২৪ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। ছবি : সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। ছবি : সংগৃহীত

দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সরবরাহ বাজারে ঘাটতি রয়েছে। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গ্যাস সংকটে চরম হুমকির মুখে পড়েছে পরিবহন খাতও। এলপিজির তীব্র সংকট চলছে প্রায় সব অটোগ্যাস স্টেশনে। ফলে এলপিজি চালিত যানবাহনের মালিক-চালকরা ভোগান্তিতে পড়ছেন।

গ্যাস সংকটে কোনো কোনো এলাকায় জ্বলছে না চুলা। এতে ভোগান্তি বেড়েছে বাসাবাড়িতেও। অনেকেই বিকল্প জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন।

এর আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গ্যাস সংকটে ভোগোন্তির চিত্র তুলে ধরে এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানায়, মাসে এলপিজির চাহিদা গড়ে ১ লাখ ৪০ হাজার টন। এর মধ্যে পরিবহন খাতে চাহিদা ১৫ হাজার টন। গত মাস থেকে তারা চাহিদার চেয়ে অনেক কম সরবরাহ পাচ্ছে। এতে অনেক গ্যাস স্টেশনের ব্যবসা বন্ধ হওয়ার পথে।

পরে সংকট মোকাবিলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!