× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৩০ এএম

১৮ দিনের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৩০ এএম

১৮ দিনের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা 

এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবে মাসের মাঝামাঝি সময়ে আবারও ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা। এর আগে ২ এপ্রিল সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ১৮ দিনের মাথায় আবারও বাড়ানো হলো ২১২ টাকা।

এদিকে দফায় দফায় দাম বাড়লেও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার কিনতে না পেরে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। বেশির ভাগ ক্ষেত্রেই বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় সম্প্রতি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির জন্য পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ৭ এপ্রিলের এক চিঠিতে বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির তথ্য উঠে এসেছে। তবে কোম্পানিগুলো থেকে সরকার নির্ধারিত দামেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!