ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন এই দাম আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৫৬ টাকা হয়েছিল।
নতুন ঘোষণায় অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯.৮০ টাকা থেকে বাড়িয়ে ৬২.১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৬১.৮৬ টাকা।
বিইআরসি জানায়, এই পরিবর্তন বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি মূল্য বিবেচনা করে করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন