গাজীপুরের রাজাবাড়ি বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাস এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আরেকটি বাস বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যান চলাচল স্বাভাবিক করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন