বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে আয়োজিত ১৪ দিনব্যাপী “নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন।
প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।
এ প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্টনার প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে, যার উদ্দেশ্য ছিল নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি বিষয়ে বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়।

