ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

বাউবির এমসিসিজে প্রোগ্রাম পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) Masters in Criminology and Criminal Justice (MCCJ) প্রোগ্রামের ২৬১ টার্মের ৪র্থ ব্যাচের ২য় সেমিস্টার এবং ৩য় ব্যাচের ৪র্থ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd -এ পাওয়া যাবে।