× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:১৯ পিএম

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে স্থানীয়রা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।

কাছে গিয়ে তারা বুঝতে পারেন কবর থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং নিহতের আত্মীয়-স্বজন মানুষ কবরস্থানে ভিড় করেন।

কবরস্থানে স্বজনদের কবর রয়েছে এমন অনেক পরিবার ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের স্বজনদের কবরের খোঁড়াখুঁড়ি দেখতে পান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এলাকাবাসী খোঁড়াকৃত কবরগুলো মাটি দিয়ে ঢেকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!