× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:৩৭ পিএম

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল, দায়িত্বে যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের স্থলে দায়িত্ব পেয়েছেন আসিফ আব্দুল্লাহ।

বুধবার (১৫ জুলাই) রাতে ফেসবুক পোস্টে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এ সময় তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত এবং ১ জন মনোনীত কার্যকরী পরিষদ সদস্যের ছাত্রজীবন সমাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী কার্যকরী পরিষদ উপনির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদ উপনির্বাচন ২০২৬-এ সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শক্রমে আরও ১ জনকে কার্যকরী পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।

কেন্দ্রীয় সেক্রেটারিয়েট তালিকা ২০২৬ (ষাণ্মাসিক হালনাগাদ) এ দায়িত্ব প্রাপ্তদের তালিকা:

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা, কেন্দ্রীয় এইচআরএম কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান ও কেন্দ্রীয় শিশুকল্যাণ সম্পাদক ইহসানুল কবীর।

এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. তুহা এবং কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন দায়িত্ব পালন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!