অর্থপাচারে জড়িত বিগত সরকারের ক্ষমতাশালী বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এখন পর্যন্ত ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একইভাবে বিগত সরকারের সময় ক্ষমতার আড়ালে বিদেশে সম্পদ পাচারে আরও ডজনের বেশি হাইপ্রাফাইল ব্যক্তির নামে অভিযোগ রয়েছে।
পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত তদন্ত কমিটির তথ্য বলছে, এসব মামলায় ৭৬ হাজার কোটি টাকা সম্পদ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা হয়েছে। যার মধ্যে ৫৭ হাজার কোটি টাকা দেশে এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকা রয়েছে। যা ডিসেম্বর নাগাদ ইতিবাচক অগ্রগতি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিএফআইইউ প্রধান।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত চেয়ে ২১টি এমএলএআর পাঠানো হয়েছে, রেড নোটিশ দেয়া হয়েছে ৯টি। এছাড়া ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল সন্দেহজনক লেনদেনে ৯০ শতাংশ এর বেশি ব্যাংকখাতে।
সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে বা ভবিষ্যতের সম্পদ পাচারকারীদের কোনো পরিচয় দেখা হবে না বলে জানান বিএফআইইউ প্রধান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন