× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

সিসিটিভির নজরদারিতে দেওয়ানগঞ্জে মোবাইল ফোনসহ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজর সজল কুমার ভদ্র।

তিনি জানান, বুধবার সকালে অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার সময় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরকারি এ কে মেমোরিয়াল কলেজের পরীক্ষার্থী রোমান হাসান শুভ মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। কেন্দ্রটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিদিনই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই তদারকি অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!