× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৩৬ পিএম

চারঘাটে ১৪ পিস ইয়াবাসহ বিএনপির নেতা আটক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিনারুল উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা-পুলিশের একটি দল মিনারুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকা শৃঙ্খলাবিরোধী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!