× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:৩০ পিএম

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে অসহায় ও দুর্যোগগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দুস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

​ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করে না, বরং যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকেও নিজেদের অন্যতম দায়িত্ব মনে করে। সেই ধারাবাহিকতাতেই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।

এই সামান্য সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পুরোপুরি মেটাতে পারবে না, তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং জনগণের পাশে থাকার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের কল্যাণে বিজিবি সবসময় রাজপথে ও মাঠপর্যায়ে নিয়োজিত থাকবে।

​ব্যাটালিয়ন অধিনায়ক ত্রাণ বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রচলিত আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং বিজিবির সব স্তরের সদস্যসহ উপস্থিত সবার শান্তি, নিরাপত্তা, উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!