× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:২৩ পিএম

পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০১:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মানিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা হেলাল উদ্দিন নামের আরেক যুবক আহত হয়েছে।

নিহত মানিক উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। সে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের ফার্মেসির দায়িত্বে কর্মরত ছিলেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন মানিক। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় চমেকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!