× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০২:৩৫ পিএম

পরীক্ষা শেষে লংমার্চ ঘিরে সায়েন্সল্যাবে কড়া পুলিশি অবস্থান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০২:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কড়া পুলিশি অবস্থান নেওয়া হয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে সায়েন্সল্যাব এলাকায় গিয়ে দেখা গেছে, সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে কোনো বড় সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করে বাসার উদ্দেশে রওনা হতে দেখা যায়। সম্ভাব্য কর্মসূচির কারণে অন্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আজ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!