× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৫১ পিএম

নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৫১ পিএম

নবীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

নবীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

​নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে টিটু দাস (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ভোরে পরিবারের অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!