× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

জামালপুরে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পর্শে হৃদয় (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। হৃদয় মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পশ্চিমপাড়ার এলাকার হাসান ফকিরের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মাদারগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন গেটে কাজ করার সময় অসাবধানতাবশত হৃদয় সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত ঘোষণার পর হৃদয়ের মরদেহ বাড়িতে নেওয়ার সময় তার শরীরে সামান্য নড়াচড়া লক্ষ্য করা যায় বলে স্বজনদের দাবি। পরে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবারও তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ায় হাসপাতালের জরুরি বিভাগে কিছু সময় উত্তেজনা বিরাজ করে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চিকিৎসকরা সব রকম পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করেছেন।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত হৃদয়ের স্বজনদের সঙ্গে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের সামান্য বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সকল পরীক্ষা-নিরীক্ষার পরই রোগীকে মৃত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার প্রমাণপত্র চিকিৎসকদের কাছে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!