জামালপুরের ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় থানা চত্বরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের বেপারী পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার কেজি পলিথিন উদ্ধার করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) রাতে উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার ওসি ও যৌথবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কমপ্লেক্স মাঠে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছিল। একপর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক হলে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন