× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৫৭ এএম

ভোটের রাতে বাসে ভয়াবহ আগুন

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৫৭ এএম

ভোটের রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি : সংগৃহীত

ভোটের রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি : সংগৃহীত

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, রাত প্রায় ১২টার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি। আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণও বলা সম্ভব হচ্ছে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Link copied!