× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪২ এএম

স্ত্রী খুন করে ঘরে আগুন দিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা স্বামী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪২ এএম

নিহত তাহমিনা আক্তার তানিয়া এবং অভিযুক্ত অ্যাডভোকেট হোসেন তাইফুর

নিহত তাহমিনা আক্তার তানিয়া এবং অভিযুক্ত অ্যাডভোকেট হোসেন তাইফুর

জামালপুরে দাম্পত্য কলহের জেরে এক আইনজীবীর হাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘরে আগুন দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তি হলেন- অ্যাডভোকেট হোসেন তাইফুর (৪২)। তিনি সদর উপজেলার নারিকেলী গ্রামের মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে। পরিবারসহ দীর্ঘদিন ধরে তিনি শহরের দড়িপাড়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ী এলাকার মো. আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়াকে (৩৬) বিয়ে করেন তাইফুর। তাদের সংসারে তাশরিক (১২) ও তাহা (১০) নামে দুই সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘর থেকে তাহমিনার চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পর ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় স্বামী তাইফুর পালানোর চেষ্টা করলেও পরে আবার ঘরের ভেতরে ঢুকে পড়ে।

পরে স্থানীয় লোকজন বাইরে থেকে ঘরের জানালা ভেঙে ভেতরে তাহমিনাকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। পরিস্থিতি গুরুতর মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাহমিনার মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে পাশের একটি কক্ষ থেকে অভিযুক্ত স্বামী অ্যাডভোকেট তাইফুরকে আটক করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তাঁর স্বামী অ্যাডভোকেট তাইফুরকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!