জামালপুরের দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দেওয়ানগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে সার ব্যবসায়ী সুকুমার সাহাকে ১০ হাজার টাকা এবং দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে নেপাল চন্দ্র সাহা ও বিকাশ চন্দ্র সাহা নামের দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, ‘অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে অন্য দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে সার বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
-20260409192914.webp)


