× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫০ পিএম

বিএনপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর হামলার ঘটনায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপির অন্যান্য নেতারা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাই স্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপি নেতারা জানান, গত ১০ এপ্রিল সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার লোকজন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও ৮ দিন ধরে মামলা অন্তর্ভুক্ত না হওয়ায় ভুক্তভোগীরা বিপাকে পড়েছেন।

সাবেক চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিষয়টি সমাধানের দায়িত্ব বিএনপি নেতাদের দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

Link copied!