× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

দুই দিন বন্ধ থাকবে স্থল বন্দরে আমদানি-রপ্তানি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) এবং সরকারি ছুটির দিন শনিবার এ বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এই স্থল বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি করা হয়।

পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি করা হয় এখানে। পাথর আমদানির মাধ্যমে জামালপুরের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি।

বন্দর সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময়ই বন্দরে আমদানি কার্যক্রম বন্ধ থাকে।

গত দুই মাস ধরে পুনরায় সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম। বর্তমানে সরকারি ছুটি ছাড়া প্রতিদিনই আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!